উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে পাসের হার ৬৬.৫২ ভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১১ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। পাসের গড় হার ৬৬ দশমিক ৫২ শতাংশ। গতকাল বুধবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পরীক্ষায় এক লাখ ২৬ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে প্রথম বর্ষে ৭৬ হাজার ৬৫৭ ও দ্বিতীয় বর্ষে ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেন।বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের সব স্টাডি সেন্টার থেকে কাল শুক্রবার ফল জানা যাবে। শুধু চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে।