উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৩ সালের এইচএসসির প্রথম ও দ্বিতীয় (চূড়ান্ত) বর্ষের ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩৭ হাজার ৫৪৬ জন। পাসের হার ৭০ দশমিক শূন্য ৪ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৫২ জন ছাত্র ও ১৮ হাজার ৪৯৪ জন ছাত্রী। এদের মধ্যে দুজন ‘এ’ প্লাস পেয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৬ ডিসেম্বর। ফল বাউবির সব ‘স্টাডি সেন্টারে’ পাওয়া যাবে। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমেও ফল পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।