উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা আজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০০৯ সালের এসএসসি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৮২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এ পরীক্ষায় প্রথম বর্ষে এক লাখ ১৫ হাজার ৮০ জন এবং দ্বিতীয় বর্ষে ৬৭ হাজার ৬২৭ জন শিক্ষার্থী অংশ নেবেন।সারা দেশে ৩৭৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই পরীক্ষা শেষ হবে।