উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি বইয়ে ইতিহাস বিকৃতির প্রমাণ মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি বইয়ে উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিকৃতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়টি অধিকতর তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তি প্রদানের লক্ষ্যে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি এ বিষয়ে অধিকতর তদন্ত করবে। গত বৃহস্পতিবার বাউবির বোর্ড অব গভর্নরসের ১১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইতিপূর্বে গঠন করা আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।