প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উলিপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মিলনায়তনে এই উন্মুক্ত সংলাপে কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্যানেল আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি