উন্মোচিত হলো 'প্রিয় হাইকু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক তানভীর হাসান বিপ্লবের কবিতাগ্রন্থ ‘প্রিয় হাইকু’র মোড়ক উন্মোচন। প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তর কার্যালয়, আন্দরকিল্লা, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর। ছবি: লেখক
লেখক তানভীর হাসান বিপ্লবের কবিতাগ্রন্থ ‘প্রিয় হাইকু’র মোড়ক উন্মোচন। প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তর কার্যালয়, আন্দরকিল্লা, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর। ছবি: লেখক

নতুন কবিতাগ্রন্থ ‘প্রিয় হাইকু’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তর কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হয়।

তরুণ লেখক তানভীর হাসান বিপ্লবের নতুন কবিতাগ্রন্থ ‘প্রিয় হাইকু’। এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে কেক কেটে লেখক তানভীর হাসান বিপ্লবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অক্ষরবৃত্ত প্রকাশনার প্রকাশক আনিস সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও গল্পকার আলী আসকর, শিশুসাহিত্যিক ড. সৌরভ শাখাওয়াত, কবি ও প্রাবন্ধিক সাইমন নজরুল, কবি ও গল্পকার সাইফুল্লা কাইসার, সাংবাদিক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, কবি ও শিক্ষক বিভা ইন্দু, কবি সারোয়ার আরমান, চিত্রশিল্পী সাইফুল্লা, কবি আকবর, ঝিলমিল প্রকাশনের প্রকাশক কাজী জোহেব, গল্পকার ফারজানা ফাইজাসহ আরও অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার সেলিনা আক্তার, আইটি বিশেষজ্ঞ সায়েদ ফুয়াদ, নোমানসহ আরও অনেকে।