উপ-উপাচার্যের রিমান্ড শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবু বকর রফিক ও অপর তিন জামায়াত নেতার রিমান্ড শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। পুলিশের ওপর হামলার কারণে পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর তিন আসামি হলেন গোসাইলডাঙ্গা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইকবাল শরিফ (৩৮), লোহাগড়া উপজেলা জামায়াতের নেতা ও বার-আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষক জমির উদ্দিন (২৮) ও শিবিরকর্মী ওসমান গনি (২৮)। জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানার পুলিশ আবু বকর রফিকসহ চার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীকে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করে। তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার রাতে ইকবাল শরীফকে গোসাইলডাঙ্গা, জমিরকে চকবাজার ও ওসমান গনিকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উপ-উপাচার্যসহ চারজনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।