উপ-রেজিস্ট্রারকে চাকরি থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) মো. শাহজাহান আলী মণ্ডলকে গতকাল মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ১৫ ডিসেম্বর শাহজাহান আলী নিজেই চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। ১২ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হয়।
নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মইনুল আজাদকে। এদিকে ১৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: সাবেক উপাচার্য জলিলের বিরুদ্ধে দুদকের মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে শাহজাহান আলী মণ্ডল কাজে যোগ দেননি। শাহজাহান আলীসহ সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে অতিরিক্ত জনবল নিয়োগসহ নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুদক সমন্বিত রংপুর জেলার উপপরিচালক আবদুল করিম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।