উপকমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমান সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী বাস-মিনিবাস মালিক সমিতির নয় সদস্যের তিন বছর মেয়াদি উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নতুন কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন কমিটির সহসভাপতি ফিরোজুল ইসলাম, মোছা. হেলেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন আল মামুন, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ অপু মিয়া ও সদস্য শামিম মিয়া। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার উপকমিটির লিখিত অনুমোদন পেয়েছি। আশা করি সবার সহযোগিতা নিয়ে সংগঠনের কাজ নতুন উদ্যমে করতে পারব।’
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি