প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের এক উপকর কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্ত হওয়া উপকর কর্মকর্তা হলেন সারেকউল্লাহ। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে এর আগে তাঁকে কর কর্মকর্তা পদ থেকে পদাবনতি দিয়ে উপকর কর্মকর্তা করা হয়। এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।