উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলেদের উপকরণ-সহায়তা হিসেবে ২০টি সেলাই মেশিন ও ২০টি ছাগল দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা একটায় উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. জাহিদ হোসেন। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার প্রমুখ। মো. সফিকুর রহমান বলেন, জাটকা রক্ষা কর্মসূচির আওতায় কর্মহীন হয়ে পড়া ৪০ জেলেকে বিকল্প আয়ের উৎস হিসেবে এ সহায়তা দেওয়া হয়।