প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৫০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এসব শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলার জাটিয়া ইউনিয়নে অবস্থিত কুমারুলী উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল হেলিম। এতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান ওরফে ঝন্টু প্রমুখ। ইউএনও বলেন, এলজিএসপির তহবিল থেকে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা-উপকরণ বিতরণ করা হবে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি|