উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বুধবার উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় ১৩টি ইউনিয়নের দুই শতাধিক সুবিধাভোগীর মধ্যে হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায়, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।