উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় বোরো বীজ উৎপাদনকারী ১২ জন কৃষকের মধ্যে বীজ প্রক্রিয়াকরণের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে ১৫টি ত্রিপল, ৩০০টি খালি বস্তা ও ২টি বস্তা সেলাইয়ের মেশিন বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।