উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া সহায়ক উপকরণ গতকাল বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে ইউএনও নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা শিক্ষা কার্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি আফতাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, আকরামুজ্জামান, মাহাবুবুল হক, রেহেনা পারভীন প্রমুখ।