প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর উপজেলা সদরের ১০০ কৃষক ও ৪০ জেলের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি এসব উপকরণ বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দেওয়ান সফিকুজ্জামান জানান, ১০০ জন কৃষককে সার ও সরিষাবীজ এবং ৪০ জেলেকে ছাগলসহ অন্য উপকরণ দেওয়া হয়। চাঁদপুর প্রতিনিধি