প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় দুস্থ পরিবারের মধ্যে ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। সরকারের বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (চতুর্থ পর্যায়) কর্মসূচির অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশিদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী উপস্থিত ছিলেন।