উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুটি বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চবিদ্যালয় ও খোশকান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এ উপকরণ বিতরণ করেন। এ সময় এলজিএসপির অর্থায়নে ষষ্ঠ, সপ্তম, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও টিফিন বক্স দেওয়া হয়। এ সময় ইউএনও শওকত ওসমান, বাঞ্ছারামপুর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।