উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের ১৭০ জন এতিম মেয়েকে দেওয়া হয়েছে কম্বল, পানির ফিল্টার, জগ, গ্লাসসহ বিভিন্ন উপকরণ। গতকাল মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী। এ সময় চেয়ারম্যানের স্ত্রী-সন্তানসহ শিশুসদনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের প্রেস সচিব রহিম বাদশা জানান, ওচমান গনি চেয়ারম্যান হওয়ার পর এ পর্যন্ত তিনবার এই শিশুসদনে আসেন।