প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার মজিদপুর গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক সহযোগিতায় গড়া সংগঠন মজিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির পক্ষ থেকে গত সোমবার সন্ধ্যায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ, শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শুভেচ্ছা বক্তব্য দেন।