উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ৪৫ জন জেলের মধ্যে গরু, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৮ জন জেলেকে ১৪টি গরু, ছয়জনকে ১২টি ছাগল ও ১১ জন জেলের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। গতকাল উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম মিলনায়তনে মোহনপুর ও জহিরাবাদ ইউনিয়নের জেলেদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান।