প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৩৫ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে বিনা মূল্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ বেলালী, এম এ মুসা প্রমুখ।