উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গ্রিন লাইট অ্যাসোসিয়েশন অব সোশ্যাল সার্ভিসের (গ্লাস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে সান্তাহার পৌরসভার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসায় বিনা মূল্যে ১০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন গ্লাসের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহসম্পাদক কাঞ্চন খান, সাংগঠনিক সম্পাদক তপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।