উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টায় আদমপুর তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। একই সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম সভাপতি প্রধান শিক্ষক খুরশেদ আলীর সভাপতিত্বে সাজ্জাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. আজিজুর রহমান।