উপকারভোগী নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করেন ইউএনও মো. বজলুর রশীদ। আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেক হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম বাদলা প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে সরকারের দেওয়া সুবিধা যেন পৌঁছে যায়, সে লক্ষ্যে প্রকাশ্যে লটারির আয়োজন করা হয়েছে।