উপকূল থেকে সাড়ে ২৮ টন ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরায় চট্টগ্রামের আনোয়ারা ও কুতুবদিয়া উপকূল থেকে সাড়ে ২৮ টন ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ হওয়া ছোট আকারের এসব ইলিশ মাছ নিলামে বিক্রি করা হয়। এসব মাছ বিক্রি থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পাওয়া গেছে।প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে এর স্বাভাবিক বংশবিস্তার বজায় রাখার লক্ষ্যে সরকার গত ৬ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিপণন, পরিবহন নিষিদ্ধ করেছে। কোস্টগার্ড জানায়, গত বুধবার থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ শিকার, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।একই অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে ১০টি বিন্দি জাল এবং কক্সবাজারের কলাতলী ও হিমছড়ি এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য সাত লাখ ৭০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানায়।