প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, অনাবৃষ্টি ও অধিক লবণাক্ততা দেখা দিতে পারে। এর প্রভাব সব শ্রেণীর মানুষের ওপরই পড়বে। তাই উপকূলীয় এলাকায় আরও অধিক হারে বনায়ন করতে হবে। আর এ ক্ষেত্রে স্থানীয় প্রজাতির গাছ লাগানোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে। বিশিষ্ট জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত এসব কথা বলেছেন।আইনুন নিশাত গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের সভাকক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন-বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।