উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দুই সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে লঘুচাপের কারণে গতকাল শুক্রবার দিনভর চট্টগ্রামের আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।