উপকূলীয় জেলে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় জেলেদের আর্থ-সামাজিক অবস্থা, অধিকার, ঐতিহ্য, লোকসংস্কৃতির প্রচারণা ও বিকাশের উদ্দেশ্যে পটুয়াখালীতে দুই দিনব্যাপী উপকূলীয় জেলে উৎসব গত শনিবার শেষ হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আলাউদ্দিন শিশুপার্কে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কোডেক এ উৎসবের আয়োজন করে। কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্তের সভাপতিত্বে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, জাটকা সংরক্ষণ প্রকল্প পরিচালক নির্মল রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। উৎসবে জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের মো. নওশের আলী, বরিশালের মো. মাসুদ মীনা ও পটুয়াখালীর জামাল হোসেন। তারা জেলেদের পরিচয়পত্র প্রদান ও দুর্যোগে দিক হারিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।