উপকূলীয় পাঁচ বিদ্যালয়কে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড পূর্ব জোন দপ্তরে গতকাল এক অনুষ্ঠানে উপকূলীয় পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী l ছবি: প্রথম আলো
কোস্টগার্ড পূর্ব জোন দপ্তরে গতকাল এক অনুষ্ঠানে উপকূলীয় পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী l ছবি: প্রথম আলো

কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। এতে সৃজনশীলতার বিকাশ ঘটে এবং শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বৃদ্ধি হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার উপকূলীয় এলাকার পাঁচটি বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্ণফুলীর ইছানগরে কোস্টগার্ড পূর্ব জোন দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সন্দ্বীপের হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয়, পশ্চিম সাবিকাইট প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলীর ইছানগর মৎস্যবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীর কেরুলতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহেশখালী অভিনিক শিখিপড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।