উপকূলে জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাদের ছুটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্নচাপের কারণে প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপকূলীয় জেলাগুলোর জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের (ডিপিএইচ) কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করেছে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকার ডিপিএইচ কার্যালয়ে ও জেলায় জেলায় নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। এ ছাড়া রাজধানীর জলজট নিয়ে ঢাকা ওয়াসা আলাদা একটি নিয়ন্ত্রণকক্ষ খুলেছে।গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করে এসব বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে সভাপতিত্ব করেন।