উপকূলে মশারি জাল দিয়ে নির্বিচারে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ির পোনা আহরণের নামে কক্সবাজারের টেকনাফ উপকূলজুড়ে মশারি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির পোনা নিধন চলছে। চিংড়ির পোনা ধরার ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা থাকলেও কেউ তা মানছে না। এ ব্যাপারে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, একটি চিংড়ির পোনার জন্য ৫০০ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের পোনা মেরে ফেলা হয়। অনেকাংশে দেখা গেছে, মশারি জাল থেকে কয়েকটি চিংড়ির পোনা পাওয়া গেলেও চেনা-অচেনা লাখ লাখ সামুদ্রিক মাছের পোনা মেরে ফেলা হয়।গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, রং-বেরঙের মশারি জাল খুঁটি দিয়ে জোয়ারে পানিতে ফাঁদ পেতে রাখা হয়েছে। শামলাপুর গ্রামের পোনা আহরণকারী জামাল উদ্দিন (৪০) বলেন, উপকূলীয় এলাকায় জোয়ারের সময় প্রতিটি জাল থেকে ২০০-৩০০ চিংড়ির পোনা জালে ধরা পড়ে। এ পোনাগুলোর প্রতিটি গড়ে ৪০ থেকে ৫০ পয়সা বিক্রি করা হয় পাইকারদের কাছে। ২০০ থেকে ৩০০ চিংড়ির পোনা ধরার জন্য বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের পোনা মারা যায় বলে তিনি স্বীকার করেন।উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ আলম বলেন, চিংড়ির পোনা ধরার জন্য মশারি জাল ব্যবহার করা হয়। এ সময় কয়েকটি চিংড়ির পোনা ধরা পড়লেও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের লাখ লাখ পোনা পানিতে না ফেলে বালুচরে ফেলে দেওয়া হয়। এভাবে পোনা ধ্বংস করা হলে সাগর একদিন মাছশূন্য হয়ে পড়বে। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, উপজেলা মৎস্য কার্যালয়ে মৎস্য কর্মকর্তা ছাড়া প্রায় পদই শূন্য। জনবল সংকটের কারণে উপকূলের পোনা ধরা বন্ধ করা যাচ্ছে না।