উপকূলে শুঁটকি উ ৎপাদন কাজে ৫০ হাজার শিশু
কক্সবাজারের সমুদ্র উপকূলে এখন মাছের শুঁটকি উ ৎপাদনের ধুম পড়েছে। টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার দেড় শতাধিক গ্রামে চার লাখের বেশি মানুষ এ কাজে জড়িত। এর মধ্যে কমপক্ষে ৫০ হাজার শিশু রয়েছে। বিশেষ করে, স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা এ কাজে জড়িয়ে পড়ছে।কক্সবাজার সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত জানান, মাছ শুকানোর কাজে ডিডি পাউডার ও কীটনাশক ব্যবহার করা হয়। শিশুদের দিয়ে এসব করানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এদের কোমল অঙ্গ-প্রত্যঙ্গ সহজেই আক্রান্ত হয়ে পড়ার ভয় আছে। এরা চর্মরোগ, ডায়রিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে।টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বেড়িবাঁধের ওপর শুঁটকি উ ৎপাদন করছে আড়াই শতাধিক শিশু। সকাল আটটায় শিশুরা কাজের জন্য বাঁধে চলে যায়। ঘরে ফেরে সন্ধ্যায়। দুপুরের খাবারের জন্য এদের সময় দেওয়া হয় আধা ঘণ্টা। বাকি সময় হাড়ভাঙা পরিশ্রম করেও বেতন পায় ৬০ থেকে ৮০ টাকা।এই গ্রামের দিনমজুর গোলাম বারীর ছেলে নজরুল ইসলাম (১১) জানায়, ‘ঘরে অসুস্থ মা-বাবা, আয়-রোজগারের কেউ নেই। তাই কাজে নেমে পড়েছি। সারা দিন পরিশ্রম করে দুই ভাই ১৫০ টাকা পাই, তা দিয়ে কোনোমতে চলছে ছয় সদস্যের সংসার। চার মাস আগে দুই ভাইয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়।’টেকনাফের বাহারছড়া, মহেশখালীর সোনাদিয়া ও কক্সবাজার শহরের ফদনারডেইল, নাজিরাটেক এলাকায়ও শিশুদের অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে দেখা গেছে। লবণের পানিতে মাছ ধোয়া এবং পচা মাছ শুঁটকি করতে গিয়ে অনেকে চর্মরোগে আক্রান্ত হচ্ছে।নাজিরারটেক ও ফদনারডেইল গ্রামের শিশু রহিম উল্লাহ (১২) ও আবুল কালাম (১৩) জানায়, সাত মাস আগেও তারা স্কুলে গিয়ে লেখাপড়া করেছে। অভাবের কারণে পড়ালেখা বন্ধ করে শুঁটকি কারখানায় কাজ করতে হচ্ছে।শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, নদী ও সাগরের মাছ লবণের পানিতে ধুয়ে পরিষ্কার করা এবং সেই মাছ খোলা মাঠ বা বাঁশের মাচায় বেঁধে রোদে শুকাতে দেওয়া শিশুশ্রমিকের মূল কাজ। আবার বিকেলে এই মাছ বস্তা ভরে গুদামে মজুদও করতে হয় শিশুদের।পৌরসভার নাজিরারটেক, ফদনারডেইল এলাকার কাউন্সিলর আকতার কামাল জানান, এখানকার ১০টির বেশি গ্রামে ৬০ হাজারের বেশি মানুষ শুঁটকি উ ৎপাদনে জড়িত। এর মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ২০ হাজার। কম টাকায় বেশি কাজ করানো যায় বলে ব্যবসায়ীরা শিশুদের এ কাজে খাটাচ্ছেন।কক্সবাজর বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে ১৫ বছরের কম বয়সী কমপক্ষে ৫০ হাজার শিশু লেখাপড়া বাদ দিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছে। শ্রমকাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধ হলেও করার কিছু নেই।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, আটটি উপজেলার ৫৯৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ১৬ হাজার ১৮০। এর মধ্যে ঝরে পড়ে ১৫ দশমিক ৩৯ শতাংশ, অর্থা ৎ প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী। এতে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য সরকারিভাবে প্রত্যেক শিক্ষার্থীকে পাঠ্যবই থেকে শুরু করে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে। তার পরও অভিভাবকেরা বাড়তি রোজগারের জন্য ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠিয়ে নানা সহায়ক কাজে খাটাচ্ছেন। অনেক শিশু অভাবের তাড়নায় সমুদ্র উপকূলে চিংড়ির পোনা আহরণ, শুঁটকি উ ৎপাদন, বনজঙ্গলে জ্বালানিকাঠ সংগ্রহসহ নানা শ্রমে জড়িয়ে পড়ছে।