উপকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিবিয়ানা কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং ৪০০, ২৩০, ১৩ কেভি গ্রিড উপকেন্দ্র গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাসুম আল বিরুনী, পিএনডি পরিচালক প্রকৌশলী চৌধুরী আলমগীর হোসেন, পিডি প্রকৌশলী কামরুল হাসান ইউএনও সানোয়ার হোসেন প্রমুখ।