উপজাতি কোটা বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ চাকরির ক্ষেত্রে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালুর দাবি করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল দীঘিনালায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান। বাঙালি ছাত্র পরিষদের উপজেলা শাখার সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইয়াকুব আলী।