উপজেলা আ.লীগ সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছায় গতকাল বুধবার একটি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবিরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিব লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর শাহজাহান কবিরের অনুসারীরা যশোর-চৌগাছা সড়কের সলুয়া, নিমতলা ও সিংহঝুলি বাজারে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘণ্টা খানেক পর স্থানীয় সাংসদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।শাহজাহান কবির বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সাংসদের সঙ্গে যেভাবে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন, তাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারত। সে কথা চিন্তা করেই আমি সাংসদকে সরিয়ে নিচ্ছিলাম। অথচ চেয়ারম্যান হাবিব পেছন থেকে আমার পাঞ্জাবি ধরে আমাকে কিল-ঘুষি মারেন।’ তবে চেয়ারম্যান হাবিব দাবি করেছেন, সাংসদের সঙ্গে বাগিবতণ্ডা বা আওয়ামী লীগের সভাপতিকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি।