উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মডেল ইসিসিডি সেন্টার গড়ে তোলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ‘প্রাকৈশশব যত্ন ও বিকাশ’বিষয়ক সেমিনারে বক্তারা দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মডেল ইসিসিডি (আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট) সেন্টার গড়ে তোলার সুপারিশ করেছেন। গতকাল বৃহস্পতিবার নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান-ঢাকা, ইসিসিডি নেটওয়ার্ক চট্টগ্রাম অঞ্চল ও উন্নয়ন সংস্থা সংশপ্তক। প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশন শিক্ষাবিষয়ক স্টিয়ারিং কমিটির সভাপতি রেহানা বেগম, ইসিসিডি নেটওয়ার্কের চেয়ারপারসন মনজুর আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মামুন চৌধুরী।বক্তারা বলেন, শৈশবকাল হলো সারা জীবনের ভিত্তি। তাই এ সময়ে সঠিক যত্ন শিশুর পরিপূর্ণ বিকাশে সহায়তা করে। কিন্তু এ ব্যাপারে অভিভাবক ও শিশুর যত্নকারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর জন্য বক্তারা বেশকিছু সুপারিশ তুলে ধরেন।সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠ্যবইয়ে প্রাকৈশশব যত্ন ও উন্নয়ন বিষয় অন্তর্ভুক্ত করা, শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুর সঠিক যত্ন ও পরিচর্যার জন্য মায়েদের বিশেষ ভাতা প্রদান, ইসিসিডি কর্মসূচিতে দাতা সংস্থার আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রভৃতি।