ময়মনসিংহের নান্দাইলে উপজেলা ও পৌর ছাত্রলীগে কোন্দল চরম আকার ধারণ করেছে। দুটি সাংগঠনিক এলাকায় ছাত্রলীগের দুটি করে কমিটি রয়েছে। উভয় কমিটিই নিজেদের বৈধ বলে দাবি করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৬ আগস্ট নান্দাইল শহীদ সঞ্চৃতি ডিগ্রি কলেজের মাঠে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়।
জানা গেছে, ২০১০ সালের ২৭ জানুয়ারি সমেঞ্চলন করে স্থানীয় সাংসদ আবদুস সালামের ভাতিজা আবু নাইম ভূঁইয়াকে সভাপতি ও নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার ভাতিজা আবু নাছের ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়। এ কমিটির মেয়াদ ২০১২ সালের জানুয়ারিতে শেষ হয়। তবে আবু নাইম দাবি করেন, তাঁদের কমিটি বিলুপ্ত হয়নি। এখনো তাঁদের কমিটির বৈধতা রয়েছে। তাই তাঁরা সমেঞ্চলন করে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করছেন।
এদিকে ২০১২ সালের জানুয়ারিতে আবু নাইম-আবু নাছেরের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে সভাপতি ও রেজাউল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। হাফিজুর দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান তাঁদের কমিটির অনুমোদন দিয়েছেন। এখন তাঁরা সমেঞ্চলন করে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠনের কাজ করছেন।
২ অক্টোবর উপজেলা সদরের চণ্ডীপাশা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাফিজুরের পক্ষের ছাত্রলীগ আয়োজিত সমেঞ্চলন শেষে শফিকুল ইসলামকে সভাপতি ও মাহমুদুল হককে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠন করে। এই কমিটির ঘোষণা দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মোহাম্মদ জামায়েল শামি। ৩ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে আবু নাইমের নেতৃত্বে ছাত্রলীগ পাল্টা সমেঞ্চলন করে মো. হাফিজুরকে সভাপতি ও জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের আরেকটি কমিটি গঠন করে। এই কমিটির ঘোষণা দেন জেলা ছাত্রলীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, নান্দাইল ছাত্রলীগের দুটি পক্ষ তৈরি হয়েই গেছে। সংগঠনের উচ্চপর্যায়ের নেতারা হস্তক্ষেপ না করলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
তাজ উদ্দিন বলেন, ‘উপজেলা ছাত্রলীগের আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও সেই কমিটির বৈধতা রয়েছে। হাফিজুরকে সভাপতি ও রেজাউলকে সাধারণ সম্পাদক করে নান্দাইল উপজেলার কোনো কমিটির অনুমোদন তিনি দেননি।
তবে আক্তারুজ্জামান জানান, নান্দাইল ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর কেন্দ্রীয় কমিটির নির্দেশে হাফিজুরকে সভাপতি ও রেজাউলকে সম্পাদক করে গত ২২ এপ্রিল কমিটি ঘোষণা করা হয়। সেটিই হচ্ছে বৈধ কমিটি।