প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে প্রস্তাবিত উপজেলার বাসিন্দারা আন্দোলনে নেমেছেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন থেকে রামনগর মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অন্যতম উদ্যোক্তা দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক বলেন, দর্শনা পৌর এলাকা এবং পাশের ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও কাস্টম হাউস থেকে প্রতিবছর গড়ে ৩০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। অথচ সেই অনুযায়ী এলাকার কোনো উন্নয়ন হয়নি।