উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গতকাল সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ করে সব জিনিসপত্র পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় নূরুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।