উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমানকে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতে আজিজুর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক বেগম মেহনাজ সিদ্দিকী জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান জানান, গত ১২ জানুয়ারি ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে উপজেলা সদরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের ঘটনায় আজিজুরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ওই মামলা করে পুলিশ।