
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হককে (৪৭) দিনদুপুরে গাড়ির

ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেিম সড়কে বিলাসী সিনেমা হলের কাছে এ নৃশংস ঘটনা ঘটে। এ সময় একরামের সঙ্গে গাড়িতে থাকা তাঁর তিন সঙ্গী ও গাড়িচালক আহত হন।
নিহত একরাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর গ্রামের বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুরে। তবে তিনি ফেনী শহরের মাস্টারপাড়ার বাসায় থাকতেন।
এ হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ফেনী শহরে আতঙ্ক দেখা দেয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। শহরে পুলিশ ও র্যাবের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একরাম তাঁর গাড়িতে করে গতকাল সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফেনী শহর থেকে ফুলগাজীর উদ্দেশে রওনা হন। শহরের একাডেমি সড়কের বিলাসী সিনেমা হলের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা একটি অটোরিকশা (ইজিবাইক) দিয়ে পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে একরামকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে ও কয়েকটি ককটেল ফাটায়। একই সঙ্গে দুর্বৃত্তরা লাঠি ও কিরিচ নিয়ে গাড়িতে হামলা চালায়।
এ সময় গািড়তে থাকা চালকসহ চারজন আহত অবস্থায় বেরিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ একরাম বের হতে পারেননি। পরে সন্ত্রাসীরা তাঁর গািড়তে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গািড়তেই পুড়ে মারা যান একরাম। তাঁর লাশ শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। দমকল বাহিনী আগুন নেভানোর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়৷ বিকেলে ডিএনএ টেস্টের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একরামের গািড়তে থাকা আহত ব্যিক্তদের একজন মহিবুল্লাহ ফরহাদ স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ফেনী সমাচার-এর সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা চেয়ারম্যান একরামুল হকসহ ফেনী ডায়াবেটিক হাসপাতাল থেকে ফুলগাজী যাচ্ছিলেন। গািড়র সামনে একটি ইজিবাইক দিয়ে পথ রোধ করে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে খুব কাছ থেকে একরামকে গুলি করে। গাড়ির ভেতর থাকা বাকিদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গািড়র চালকসহ চারজন আহত অবস্থায় কোনোরকমে গািড় থেকে বের হয়ে রক্ষা পান। সন্ত্রাসীরা গািড়তে পেট্রল ঢেলে আগুন দেয়।

গািড়চালক আবদুল্লাহ আল মামুন ও আওয়ামী লীগের কর্মী আবুল হোসেনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন ফুলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন ও সাংবাদিক মহিবুল্লাহ ফরহাদকে পুলিশ হেফাজতে রেখে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফেনী-১ আসনের (ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম) সাংসদ শিরিন আক্তার ছুটে যান সদর হাসপাতালে।
বেলা সোয়া তিনটায় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম) ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফেনী পৌঁছান।
বিকেলে একরামকে হত্যার প্রতিবাদে ছাত্রলীগ-যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্যাহ, যুবলীগ নেতা সুসেন চন্দ্র শীল প্রমুখ।
কারা এ ঘটনা ঘটাতে পারে—জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বলেন, নির্বাচনী বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ দাবি করছে, তারা এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু বলতে পারছে না। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা শহরে বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে একরামের সমর্থকেরা ফেনী-পরশুরাম সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবরোধ করেন। এ সময় মহিপালের উভয় পাশে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটায় বিজিবির সদস্যরা অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল আবার শুরু হয়।
ফেনীর একসময়ের ‘গডফাদার’ জয়নাল হাজারীর কথিত স্টিয়ারিং কমিটির শীর্ষ চারজনের অন্যতম এবং বর্তমানে এলাকায় সরকাির দলের প্রভাবশালী নেতা একরাম৷ তাঁকে এভাবে প্রকাশ্যে কারা হত্যা করতে পারে, গতকাল এটাই ছিল ফেনীর মানুষের মূল জিজ্ঞাসা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, একরাম দলের অভ্যন্তরীণ কোন্দলের বলি হতে পারেন।
এর আগে ১৯৯৮ সালের নভেম্বরে এই একাডেিম সড়কেই গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল ফুলগাজী যুবলীগের নেতা আবুল বশর ওরফে বইশ্যাকে। তখনো আলোচনা ছিল, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হয়৷ গতকাল একরামকে হত্যার পরপর দেড় দশক আগের ওই হত্যার ঘটনা নতুন করে আলোচনায় আসে।
একরামকে হত্যার প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল বিকেলে ফুলগাজীতে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর গ্রামের বািড়তে হামলা, ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়। মাহতাব উদ্দিন ঢাকায় থাকেন। তিনি উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, দলীয় কোন্দলের কারণে একরামকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে তারা এখন উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীসহ বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে একরামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, উপজেলা নির্বাচনে একরামের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহতাব উদ্দিন চৌধুরীকে এ ঘটনার জন্য সন্দেহ করা হচ্ছে। তার পরও যেন তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল সন্ধ্যায় শহরে সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় বিএনপি দাবি করে, একরাম হত্যার জন্য তাঁর দল আওয়ামী লীগ দায়ী৷
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন (মিস্টার) বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের ভেতরে দলীয় প্রতিপক্ষকে খুন ও গুমের পরিকল্পনা হচ্ছে মর্মে ১৯ মে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারী সম্পাদিত হাজারিকা প্রতিদিন পত্রিকায় খবর বের হয়েছে৷ এতে একরামের নামও ছিল। এ হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখন বিএনপিকে দায়ী করা হচ্ছে। তিনি এর নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।