উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের প্রশিক্ষণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দক্ষতা বৃদ্ধি করে উপজেলা পরিষদের সেবা কার্যক্রম জোরদার করার জন্য আজ শনিবার শুরু হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। মোট ৪২টি কর্মশালার মাধ্যমে ১৯৩৪ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কর্মশালার মেয়াদ হবে তিন দিন।স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট’ এই কর্মশালাগুলোর আয়োজন করছে। তিনটি সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই প্রশিক্ষণ দেবে। এগুলো হলো: ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএনজি) ঢাকা, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি) কুমিল্লা এবং রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) বগুড়া। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। বিজ্ঞপ্তি।