উপজেলা চেয়ারম্যান তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে লিলু মিয়া হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।রফিক উদ্দিন ঠাকুর সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ ও লিলু মিয়া হত্যা মামলা এবং অবৈধ অস্ত্র মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।