উপজেলা চেয়ারম্যান পদে হারার প্রতিশোধ নিলেন ইয়াহ্ইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ) আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমানকে প্রায় ৩০ হাজার ৭৬৮ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন।
২০০৯ সালের ২৩ জানুয়ারি বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ওই দুজনসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন মুহিবুর রহমান। মাত্র চার হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচনে পঞ্চম স্থানে ছিলেন ইয়াহ্ইয়া চৌধুরী।
দশম সংসদ নির্বাচনে মুহিবুর রহমানকে পরাজিত করে ইয়াহ্ইয়া চৌধুরী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হওয়ার প্রতিশোধও নিলেন। গত রোববারের নির্বাচনে সিলেট-২ আসনের ১৩৯টি ভোটকেন্দ্রে লাঙ্গল প্রতীক নিয়ে ইয়াহ্ইয়া চৌধুরী ৪৮ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পান ১৭ হাজার ৩৮৯ ভোট।