উপজেলা চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন শেখ শওকত হোসেন নামের এক ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মারুফুর রহমান, তৈয়ব আলী, সবুজ, নজরুল ও সোহেল চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশকে আদেশ দেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে অপহরণ করিনি। অপহরণের নাটক সাজিয়ে আমাকে হয়রানি করছে।