উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ধর্ষণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গত শুক্রবার রাতে এক নারীকে (২৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার বাঁশখালী উপজেলার রেজাউল করিম (২৯) ও মুন্সিগঞ্জ জেলার মোহামঞ্চদ শাহীন (২৬)। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, পটিয়া উপজেলা পরিষদ মাঠে মেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদের নৈশপ্রহরী আবছারসহ চার-পাঁচজন বখাটে ওই নারীকে জোর করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। তাঁরা সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দুই বখাটেকে ধরে পিটুনি দেন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর প্রথম আলোকে জানান, খবর পেয়ে ওই রাতেই তিনি ঘটনাস্থলে যান। ধর্ষণচেষ্টার শিকার নারী, এক জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়েই ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই ঘটনার পর থেকে নৈশপ্রহরী আবছার আত্মগোপনে আছেন। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া দাবি করেন, তাঁর কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেনি। নৈশপ্রহরী আবছার ওই ঘটনায় জড়িত কি না, তাও তিনি জানেন না।