উপজেলা চেয়ারম্যানের গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যার সরকারি গাড়ি থেকে ২৯০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাড়িচালক দিদারুল আলম ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা সাদিক আহমেদ। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সরকারি পাজেরো জিপটি নিয়ে ঢাকা থেকে বিলাইছড়ি যাওয়ার পথে চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা দিঘিরপাড় থেকে ওই দুজনকে আটক করা হয়।