উপজেলা চেয়ারম্যানের দায়িত্বসম্পর্কিত বিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিষদে ন্যস্ত বা প্রেষণে নিযুক্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান কেন্দ্রের হাতে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (দায়িত্ব, কর্তব্য ও আর্থিক সুবিধা) বিধিমালা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এ বিধিমালা জারি করে।বিধিমালায় বলা হয়েছে, সরকার থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নির্ধারিত সম্মানীর জন্য কেন্দ্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হবে না। পরিষদের নিজস্ব আয় থেকে সম্মানীর টাকা নিতে হবে। চেয়ারম্যানদের মাসিক ১০ হাজার এবং ভাইস চেয়ারম্যানের সাড়ে সাত হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া চেয়ারম্যানরা প্রথম শ্রেণীর কর্মকর্তার মতো ভ্রমণভাতাসহ অন্যান্য ভাতা পাবেন।স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন অনুযায়ী বর্তমান ইউএনওকে পরিষদের সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাঁর নিয়োগ-নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। একই সঙ্গে যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিষদে ন্যস্ত করা হয়েছে, তাঁদের কর্মকর্তা-কর্মচারীর নিয়ন্ত্রণ-তত্ত্বাবধানের ক্ষমতাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে রেখে পরিষদ থেকে মুক্ত রাখা হয়েছে।গত বছরের ৮ এপ্রিল পরিপত্র জারি এবং গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করা হলেও উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তা মেনে নিচ্ছেন না। সভা-সমাবেশ করে তাঁরা বলছেন, উপজেলা পরিষদে সাংসদ ও ইউএনওকে নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজ করার সুযোগ সীমিত।