উপজেলা চেয়ারম্যানের বাসার মালামাল জব্দের সময় অবৈধ অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনের ঘটনায় করা মামলার ২ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সরকারি বাসার মালামাল জব্দ করার সময় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্র জানায়, ওই হত্যা মামলার আসামি রফিক উদ্দিন ঠাকুরের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসা থেকে মঙ্গলবার রাতে মালামাল জব্দ করার সময় পুলিশ চীনের তৈরি একটি রিভলবার এবং একটি করে রামদা ও ছোরা উদ্ধার করে।